২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবনিযুক্ত বিমান প্রতিমন্ত্রী চলতি মৌসুম শেষেই আগামী হজ্বের কাজ শুরুর জন্যে সচিবকে পরামর্শ দিলেন

নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রণালয়ের সচিবকে চলতি মৌসুমের হজ্বের কার্যক্রম শেষ করার পরই আগামী হজ্বের জন্যে কাজ শুরুর পরামর্শ দেন। নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করার পর রোববার তিনি সচিব একেএম জাফরুল্লাহ খানের কক্ষে গিয়ে এ পরামর্শ দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 06:29 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

মন্ত্রণালয়ের দায়িত্বগ্রহণের আগে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত এবং মাজারে পুস্পস্তবক অর্পণ করেন।

তিনি মন্ত্রণালয়ের প্রায় দু’ঘন্টা অফিস করেন। এসময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, শেরাটন ও প্যানপ্যাসিফিক হোটেল সোনারগাঁও-এর ব্যবস্থাপনা পরিচালক এবং মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাসহ সাংবাদিকদের সাথে দেখা করেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশের সম্ভাবনাময় পর্যটন শিল্প ও ন্যাশনাল ক্যারিয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।