বরিশালে দেয়াল চাপা পড়ে মুক্তিযোদ্ধা নিহত
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৌলা ইউনিয়নের রথখোলায় দেয়ালের নিচে চাপা পড়ে শনিবার বিকালে নিহত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন(৫০)।
রোববার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় তার গ্রামের বাড়ি সুজনকাঠিতে মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন হবে।
প্রত্যক্ষদর্শী জানায়, দুপুর আড়াইটার সময় আলতাফ হোসেন ব্যবসায়ী জিনিসপত্র নিয়ে স্থানীয় ইউসুফ মোল্লার রাইস মিলে আসেন। এ সময় মিলের দেয়াল ধসে পড়লে তিনি চাপা পড়েন। মারাত্মক আহতাবস্থায় তাকে উদ্ধারের পর বিকেলে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
