পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ দু’জন নিহত এবং অপর দু’জন আহত হয়েছে।
পুলিশ জানায়, শনিবার সকালে সাঁথিয়া-বেড়া মহাসড়কের হাটবাড়িয়া ব্রিজের কাছে একটি দ্রুতগামী ট্রাক একটি শ্যালো চালিত করিমনকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন নিহত ও অপর দু’জন আহত হয়।
নিহতের নাম খলিলুর রহমান। তিনি সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
আহতরা হল-নিহত চেয়ারম্যানের ছেলে রহিম ও করিমন চালক বাবুল।
আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে শুক্রবার রাতে সুজানগর-চিনাখড়া সড়কের তেবিলা নামক স্থানে একটি টেম্পু এবং মহিষের গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে টেম্পু চালক আরিফুর রহমান আরিফ ঘটনাস্থলেই নিহত হয়।
নিহত আরিফ খুলনা জেলার পাইকগাছা গ্রামের ইউছুফ আলীর ছেলে।
