দেশে ১ কোটি লোক বিভিন্ন মাত্রায় বধির: স্বাস্থ্যমন্ত্রী
দেশের সাধারণ মানুষের চিকিৎসার জন্য নাক-কান-গলা বিষয়ে মাত্র ৩০০ জন বিশেষজ্ঞ ও দুর্বল ডায়োগনেস্টিক প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখতে পরছে না
চারদিন ব্যাপি ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক নাক-কান-গলা বিষয়ক সম্মেলনে আলোচকরা একথা বলেন।
বক্তারা জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানের নাক-কান-গলা বিষয়ক হাসপাতাল নির্মানের দাবি জানান।
বাংলাদেশ নাক-কান-গলা বিষয়ক চিকিৎসক সমিতির সভাপতি অধ্যাপক এম আলাউদ্দিনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন।
মন্ত্রী বলেন, দেশে ১ কোটি লোক বিভিন্ন মাত্রায় বধির।
তিনি নাক-কান-গলা বিষয়ক সমস্যা সম্পর্কে সচেতনতা সৃষ্টির আহবান জানান।
অধ্যাপক আলাউদ্দিন, নাক-কান-গলা বিষয়ক চিকিৎসকদের প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন মেডিকেল কলেজে এ বিষয়ক বিভাগ খোলার জন্য আহ্বান জানান।
