বাংলাদেশীদের জন্যে দক্ষিণ আফ্রিকার ভিসা প্রাপ্তিতে কড়াকড়ি
বাংলাদেশসহ ছয়টি আফ্রিকান দেশের নাগরিকদের জন্যে দক্ষিণ আফ্রিকা যাওয়ার ভিসা প্রদানে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
২০০৫ সালের ১লা ডিসেম্বর থেকে ভ্রমনের আগে এসব দেশের নাগরিকদের ভিসা প্রদানকারীদের সন্তুষ্ট করতে হবে।
নাইজেরিয়ার ডেইলি ইন্ডিপেন্ডেট পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ, নাইজেরিয়া, ক্যামেরুন, ডেমোক্রেটিক রিপাবকলিক কঙ্গো, মিশর, ইথিওপিয়া, এবং ঘানা ছাড়া অন্য দেশের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার জন্যে ট্রানজিট ভিসার প্রয়োজন হবে না।
ওই রিপোর্টে বলা হয়েছে, ভারত, কেনিয়া, পাকিস্তান, চীন, রাশিয়া, সিয়েরালিওন, সোমালিয়া, সুদান, ইউক্রেন এবং জিম্বাবুয়ের নাগরিকরা এই সুবিধা পাবে।
