২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনায়েতুল্লাহ খানের জন্যে দোয়া মাহফিল শুক্রবার

ডেইলি নিউএজ সম্পাদক ও সাপ্তাহিক হলিডের প্রধান সম্পাদক এনায়েতুল্লাহ খানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার বাদ আসর অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2005, 09:40 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

মরহুমের ছোটভাই শহিদুল্লাহ খান বাদলের বাসভবন গুলশানের ১১৩ নং সড়কের ২২ নং বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

পরিবারের সদস্যবর্গ, বন্ধু বান্ধব ও শুভানুধ্যায়ীদের এ দোয়া মাহফিলে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

সাংবাদিক সমাজে মিন্টুভাই নামে সুপরিচিত এনাতুল্লাহ খান গত ১০ নভেম্বর কানাডার টরোন্টো জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর।

১৪ নভেম্বর তাকে বনানি গোরস্থানে দাফন করা হয়।