২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুফতি হান্নান ফের ১০ দিনের রিমান্ডে

সতের আগস্টের বোমা হামলা মামলায় ইসলামী জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানকে আবারো ১০ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2005, 09:17 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

১৭ আগস্টের বোমা হামলার ঘটনায় বিভিন্ন থানায় দায়ের করা মামলায় মোট ৪৪দিন রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে আরো ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় গোয়েন্দা পুলিশ।

কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তাকে ম্যাজিস্ট্রেট এমএ সালামের আদালতে হাজির করা হয়।

শুনানিকালে হান্নান ম্যাজিস্ট্রেটের কাছে তার অসুস্থতার কথা উল্লেখ করে হাসপাতালে ভর্তির আবেদন জানায়। পরে আদালত তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

র‌্যাব সদস্যরা ১ অক্টোবর ঢাকার বাড্ডা এলাকা থেকে ১৭ আগস্টের বোমা হামলা মামলার অন্যতম প্রধান আসামি মুফতি হান্নানকে গ্রেপ্তার করে।