২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে পানির ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

রাজধানীর গুলশান এলাকায় বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ একটি খালি পানির ট্যাংকের ভিতর বিষাক্ত গ্যাসে ইকবাল হোসেন (২৫) এবং মোহাম্মদ শরীফ (২০) নামের দুই দিনমজুরের মৃত্যু হয়েছে। মৃত দুই শ্রমিকের বাড়ি টাঙ্গাইল জেলায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

পুলিশ এবং হাসপাতাল সূত্র জানায়, মৃত শ্রমিকরা নির্মানাধীন একটি ভবনের ভূগর্ভস্থ পানির ট্যাংক পরিস্কার করতে নেমেছিল। হঠাৎ করে বিষাক্ত গ্যাসের প্রভাবে দুই শ্রমিকের শ্বাসরোধ হয়ে আসে। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গুলশান-এক’র ১৩০ নম্বর সড়কের ২৪ নম্বর বাড়িতে সকাল দশটায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনায় গুলশান থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।