২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে ৩০ জাহাজকে জরিমানা, ৪ কার্গো জাহাজ আটক

চট্টগ্রাম বন্দর ম্যাজিস্ট্রেসির মোবাইল কোর্ট গত তিনদিনে নৌ আইন এবং বন্দরে নিয়ন্ত্রণ কার্যক্রমে শৃংখলা ভঙ্গের দায়ে ৩০টি অভ্যন্তরীণ জাহাজকে সোয়া ছয় লাখ টাকা জরিমানা করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে ১৪ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত পরিচালিত এ অভিযানে অবৈধভাবে প্রবেশ এবং শুল্ক ফাঁকির অপরাধে নাবিকসহ চারটি কার্গো জাহাজ আটক করা হয়।

মোবাইল কোর্ট এসব জাহাজের সমস্ত কাগজপত্র জব্দ করে বন্দরের নিরাপত্তার স্বার্থে তাদের বার্থিং প্রদান বন্ধ এবং মাল পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করে।