কুষ্টিয়ার দৌলতপুরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১২
কুষ্টিয়ার দৌলতপুরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার দৌলতপুর উপজেলার ভাগজোত গ্রামের রূপচাঁদ গ্রুপের সাথে নজরুল গ্রুপের পাওনা টাকার জের ধরে সংঘর্ষ বাঁধে। প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে নজরুল গুরুতর আহত হয়। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষে আহত শিপন (২৪), শ্যামল (২২), বকর (৩৫), বদর (৬৫) এবং রূপচাঁদকে (২৮) দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
