২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত জজ জগন্নাথ পাড়ের শেষ কৃত্তানুষ্ঠান অনুষ্ঠিত

উপমহাদেশের ঐতিহ্যবাহি বরিশাল আদি মহাশ্মশানে সোমবার বোমা হামলায় নিহত সিনিয়র জজ জগন্নাথ পাঁড়ের শেষ কৃত্তানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2005, 03:11 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

এদিকে শেষ কৃত্তানুষ্ঠান চলাকালে বিএনপির বরিশাল জেলার কমিটির সাধারণ সম্পাদক মন্ত্রী লাঞ্ছিত হওয়ার ব্যাপারে প্রতিবাদলিপি দেওয়ার জন্যে পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার সকাল ৬ টায় জগন্নাথ পাড়ের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এরপর তার লাশ নিয়ে যাওয়া হয় বরিশালে শ্বশুর বাড়িতে। এ সময় লাশ দেখার জন্য আত্মীয় স্বজনদের মধ্যে ভীড় জমে যায়।

সকাল সোয়া ৯ টার দিকে তার মরদেহ বরিশাল আদি শ্মশানে নিয়ে যাওয়া হয়।

এ সময় জেলা জজ শফিউদ্দিনসহ তার সহকর্মী এবং আইনজীবি, রাজনীতিবিদরা নিহতের প্রতি তাদের শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

নিহতের একমাত্র সন্তান শ্রেষ্ঠ তার পিতার মুখাগ্নির মাধ্যমে শেষ কৃত্যানুষ্ঠানের সূচনা করে। এ য় নিহতের আত্মীয় স্বজনদের কান্নায় পুরো শ্মশান এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। শেষ কৃত্যানুষ্ঠান চলাকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন নিহতের পরিবারের সদস্যদের সান্তনা দিতে গিয়ে বলেন, দুই মন্ত্রী লাঞ্ছিত হবার ঘটনা আদৌ ঘটেনি। বিভিন্ন পত্রিায় এ সংক্রান্ত সংবাদ ভিত্তিহীন বলে রাজন দাবি করে পরিবারের পক্ষ থেকে এর প্রতিবাদ জানানোর অনুরোধ করেন।