২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডায়াবেটিস রোগের প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি প্রয়োজন: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন বলেছেন, নগরায়নের ফলে মানুষের কায়িক পরিশ্রম হ্রাস পাওয়া, অস্বাস্থ্যকর খাবার গ্রহণ, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার গ্রহণসহ বিভিন্ন কারণে দেশে ডায়াবেটিক রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2005, 08:34 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

তিনি বলেন, এ অবস্থায় রোগ প্রতিরোধ সম্পর্কে জনগণকে সচেতন করা এবং অভ্যাসগত পরিবর্তনের মাধ্যমে রোগের বি¯তার রোধ করতে হবে। জনগণের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বিভিন্ন বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থা ও গণমাধ্যমকে এগিয়ে আসার জন্য মন্ত্রী আহ্বান জানান।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে বারডেম হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভায় মন্ত্রী প্রধান অতিথির বক্তৃতা করেন।

প্রেস ব্রিফিং, পুস্তিকা বিতরণ, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সোমবার বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়। বিশ্ব ডায়াবেটিস ফেডারেশনের উদ্যোগে বিশ্বস্বাস্থ্য সংস্থার সহযোগিতায় বিশ্বের ১৪১টিরও বেশি দেশে এ দিবস পালন করা হয়।

এ বছরে বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘পঙ্গুত্ব প্রতিরোধে আপনার পায়ের যত্ন নিতে ভুলবেন না’।

ড. মোশাররফ বলেন ডায়াবেটিক রোগের চিকিৎসায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হচ্ছে। ডায়াবেটিক চিকিৎসার সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে সরকার জেলা পর্যায়ে ডায়াবেটিক হাসপাতাল নির্মাণ করছে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অধিভুক্ত জেলা পর্যায়ে সমিতি এ সকল হাসাপাতাল পরিচালনা করবে।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ওয়াহিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. দুয়াংবেদি সুংকবোল, সমিতির সহসভাপতি মেজর জেনারেল এ আর খান এবং ডা. সুলতান আজীজ।

বাংলাদেশে বর্তমানে প্রায় ৫০ লাখ লোক ডায়াবেটিক রোগে আক্রাšত। বিশ্বে এ রোগে আক্রাšেতর সংখ্যা প্রায় ১৯ কোটি। ২০২৫ সালে বিশ্বে এ রোগে আক্রান্তের সংখ্যা প্রায় ৩৩ কোটি হবে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। ১৯৯১ সাল থেকে এ দিবসটি বিশ্বব্যাপী পালন করা হচ্ছে।