২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে বোমা হামলাকারী মামুনের পিতা ও ভাই রাজশাহীতে গ্রেপ্তার

ঝালকাঠিতে সোমবার বিচারকদের ওপর বোমা হামলায় গ্রেপ্তারকৃত মামুনের বাবা এবং ভাইকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর ডিবি পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2005, 05:18 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

এ সময় তাদের বাড়ি থেকে জেএমবির বেশ কিছু কাগজপত্র এবং পুস্তিকা উদ্ধার করা হয়।

রাজশাহী মহানগর পুলিশ কার্যালয়ে প্রাাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গত ১৭ আগস্ট বোমা হামলার পর মামুন তার দাড়ি কেটে ফেলে। মামুনের বাবা দাবি করেছেন, গত একবছর ধরে মামুনের সাথে তাদের যোগযোগ নেই।

বিকেল ৩টায় মামুনের পিতা কামরুজ্জামান এবং ভাই ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র সাগরকে রাজশাহীতে তাদের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। মামুনের পুরো নাম ইফতেখার আহমেদ আল মামুন। তারা পাঁচ ভাইবোন।

মামুনের পিতা কামরুজ্জামান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গার্ড হিসেবে কর্মরত।

ঝালকাঠিতে বোমা হামলায় দু’জন বিচারক নিহত হওয়ার পর মামুনকে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়।