আইনমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ঝালকাঠিতে: বোমা হামলার ঘটনাকে ন্যক্কারজনক বলে অভিহিত করেছেন
ঝালকাঠিতে বোমা হামলার ঘটনার পর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সোমবার দুপুরে সেখানে পৌঁছেন।
বিমানবন্দর ত্যাগের প্রাক্কালে আইনমন্ত্রী বোমা হামলার ঘটনাকে ন্যক্কারজনক বলে অভিহিত করেন। হামলায় দুইজন সহকারী জজ নিহত হন।
আইনমন্ত্রী বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা দেশের শত্রু। হামলাকারীরা প্রমাণ করতে চায় যে, দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা যথাযথ নেই।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এ ঘটনার জন্যে জামাআতুল মুজাহিদীনকে দায়ী করেন। তিনি বলেন, হামলাকারীদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
