দুর্যোগ-প্রস্তুতি বিষয়ে আঞ্চলিক উদ্যোগ নিতে সার্ক নেতাদের গুরুত্বারোপ
সার্ক নেতৃবৃন্দ রোববার দক্ষিণ এশিয়ার দুর্যোগ-প্রস্তুতি, জরুরি ত্রাণ বিতরণ এবং পুনর্বাসনের ক্ষেত্রে একটি স্থায়ী আঞ্চলিক কৌশল নেয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।
সম্প্রতি এ অঞ্চলে সুনামি, ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি পর্যালোচনা করে তারা এ অভিমত প্রকাশ করেন।
সম্মেলনের ঢাকা ঘোষণায় সার্ক নেতারা এ ধরনের দুর্যোগ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট জাতীয় কর্তৃপক্ষকে তাদের পরিচালিত কার্যক্রম সমন্বয়ের নির্দেশনা দেন। কেননা দুর্যোগ ব্যবস্থাপনায় আগাম সতর্র্কীকরণ, তথ্য, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় এবং জরুরি মুহূর্তে ত্রাণ সামগ্রী বিতরণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
আগাম সতর্কীকরণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত কাঠামো সম্প্রাসরণেরও আহ্বান জানান সার্ক নেতারা।
