শিশু অধিকার দশকের মধ্যবর্তী পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছেন সার্ক নেতারা
সার্কের শিশু অধিকার দশক (২০০১-২০১০) উপলক্ষ্যে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতির বিষয়টি মধ্যবর্তী সময়ে পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছেন সার্ক নেতারা।
২০০৬ সালের মধ্যে অগ্রগতির বিষয়টি পর্যালোচনা করা হবে।
ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনের ঢাকা ঘোষণায় বলা হয়, নারী ও শিশু বিশেষত কন্যাশিশু বিষয়ে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সার্কভূক্ত রাষ্ট্র ও সরকার প্রধানরা তাদের অঙ্গীকার অনুযায়ী আগামী দশকে কাজ অব্যাহত রাখবেন।
সার্ক নেতারা বলেন, শিশুদের সকল ধরনের বৈষম্য থেকে সুরক্ষার জন্যেই কেবল নয় সকল সুযোগ সুবিধার এবং দক্ষিণ এশিয়া উন্নয়ন ও অগ্রগতির যথাযথ অংশীদার হিসেবেও তাদের অধিকার নিশ্চিত করতে একটি টেকসই উদ্যোগ নিতে হবে।
