সন্ত্রাসবাদ মোকাবেলায় দ্বৈত ভূমিকা থাকবে না: সার্ক
ঢাকা সার্ক সম্মেলনে নেতারা কোন রকম দ্বৈত ভূমিকা ছাড়াই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেছেন।
রোববার ঢাকা ঘোষণায় তারা বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে কোনও রকম দ্বিধা দ্বন্দ্ব থাকা উচিত নয়।
সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে সন্ত্রাসী হামলায় নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক উন্নয়নকে বাধাগ্রস্ত হচ্ছে। তারা সন্ত্রাস প্রতিরোধ ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের ব্যাপারে একমত প্রকাশ করেন। তারা গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে তথ্য আদান প্রদান ও সমন্বয়ের ব্যাপারে নিজেদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে একমত হন।
এ ব্যাপারে সার্ক স্বরাষ্ট্র মন্ত্রিরা বার্ষিক বৈঠক করবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।
