সিলেটে অগ্নিকাণ্ডে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের একটি মার্কেটে রোববার দুপুরে আকস্মিক অগ্নিকাণ্ডে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুর পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং এতে আটটি দোকান সম্পূর্ণভাবে ভস্মিভূত হয়। এসময় আরও কয়েকটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিনতলা মার্কেটের দো’তলার একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের যৌথ প্রচেষ্টায় সোয়া দু’ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
