২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঙ্গাবাড়ী সীমান্ত দিয়ে ২১ বাংলাভাষীকে পুশইন

সার্ক সম্মেলনকে ঘিরে সীমান্তে যখন চলছে রেড অ্যালার্ট, তখন বিএসএফ ২১ জন বাংলাভাষীকে পুশইন করেছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2005, 05:48 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

পুশইনকৃতদের মধ্যে ১০ জন পুরুষ, সাত জন নারী এবং চার জন শিশু রয়েছে।

বিডিআর-এর ২৮ রাইফেল ব্যটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান জানান, ভারতের মালদহ জেলার ২৭ বিএসএফ পেট্রোলঘর ক্যাম্পের জোয়ানরা রাতে তাদের পুশইন করে। এদের দিল্লি এলাকা থেকে ধরে এনে সীমান্তে জড়ো করে রেখে পুশইন করা হয়।