ব্রিটিশ মন্ত্রী আসছেন সোমবার
যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী ড. কিম হাওয়েলস তিন দিনের সফরে সোমবার বাংলাদেশে আসছেন।
ব্রিটিশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে রোববার জানানো হয়েছে, সফরকালে তিনি প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সাথে সাক্ষাৎ করবেন।
এছাড়া তিনি সফরকালে সিলেট যাবেন এবং সেখানে মেয়র ও স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং ব্রিটিশ-বাংলাদেশী কমিউনিটির সদস্যদের সাথে বৈঠক করবেন।
ব্রিটিশ মন্ত্রী রাজধানীতে ডিএফআইডি’র সাহায্যপুষ্ট একটি প্রকল্পও দেখতে যাবেন।
