২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ককে জাতিসংঘ, জাপান, চীন, ইসির শুভেচ্ছা

যুক্তরাষ্ট্র, জাপান, চীন ও ইউরোপের ২৫টি রাষ্ট্র নিয়ে গঠিত ইউরোপীয় কমিশন (ইসি) সার্কের সাফল্য কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2005, 10:40 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

পৃথক বার্তায় তারা দক্ষিণ এশিয়া তথা সমগ্র এশিয়ায় সার্ক জোরালো ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

সার্ক দক্ষিণ এশিয়ার জনগণের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক সমৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

জাতিসংঘ মহাসচিব কফি আনান এ অঞ্চলের শান্তি ও উন্নয়নে সার্কের ভূমিকার প্রশংসা করে সার্কের প্রতি জাতিসংঘের অব্যাহত সমর্থন ব্যক্ত করেন।

জাপানি প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি বলেন, এ সম্মেলনের মাধ্যমে সার্ক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং সহযোগিতা জোরদার হবে, এটিই আমি দেখতে চাই।

চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও ত্রয়োদশ সম্মেলনের চেয়ার পারসন হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং অন্যান্য সার্ক নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

সার্কের ডায়ালগ পার্টনার হওয়ার আগ্রহ ব্যক্ত করে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মাঝে সহযোগিতার মাত্রা জোরদার করতে এবং অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আমরা অংশগ্রহণ করতে প্রস্তুত।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যা ম্যানুয়েল বারোসো বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে পাঠানো এক বার্তায় এবারের সম্মেলনে গত বছরের অর্জন পর্যালোচনা এবং ইউরোপীয় ইউনিয়নকে সার্কের পাশে অবস্থানের সুযোগ দানের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।