২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভয়নগরে বোমা হামলায় আহত ব্যক্তির মৃত্যু

যশোরের অভয়নগর উপজেলায় বোমা হামলায় আহত গৌতম দাস শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2005, 04:53 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

ধুল গ্রামের বাড়ৈপাড়ার গৌতম দাস (৪৮) গত ৭ নভেম্বর সন্ত্রাসীর বোমায় গুরুতর আহত হন। তিনি খুলনা কার্পেটিং জুট মিলের কর্মচারী ছিলেন।

নিহতের স্ত্রী সীমা রানী দাস মঙ্গলবার অস্ত্র ও বিস্ফোরক আইনে অভয়নগর থানায় এ ব্যাপারে মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়া, নিহত গৌতম দাসের পুত্র স্বর্ণ ব্যবসায়ী উৎপল দাসের কাছে একই এলাকার সন্ত্রাসী আজিবর রহমান কয়েক দিন ধরে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা ৭ নভেম্বর রাতে বাড়ি ফেরার সময় গৌতম দাসকে লক্ষ্য করে শক্তিশালী বোমা নিক্ষেপ করে। বোমার আঘাতে তার কোমরের বিভিন্ন অংশ ক্ষত-বিক্ষত হয়ে যায়। ওই রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা। অবস্থার অবনতি হলে মঙ্গলবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে শুক্রবার রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।