সার্ক উপলক্ষ্যে নিরাপত্তার কড়াকড়ি, সাধারণের দুর্ভোগ চরমে
সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নিতে আসা সাত জাতির সরকার ও রাষ্ট্রপ্র্রধানদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের নির্বিঘ্ন চলচলের জন্য ব্যবহৃত সড়ক গুলোতে যানবাহন চলাচলের কড়াকড়ি থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রাজধানীর হাজার হাজার মানুষের।
দেশের বাইরে থেকে যারা ঢাকা পৌঁছেছেন বিমানবন্দর থেকে তাদের নিজ গন্তব্যে পৌঁছা শুক্রবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত অনেকাংশেই অসম্ভব হয়ে পড়েছিলো। এছাড়া ঢাকার প্রধান প্রধান সড়কগুলোতে নিষেধাজ্ঞা থাকায় ঢাকার বাইরে থেকে দুরপাল্লার যেসব যাত্রী শনিবার সকালে ঢাকা পৌঁছান তাদের গাবতলি বাসস্ট্যান্ডে দির্ঘক্ষণ চরম সংকটে কাটাতে হয়। সকালে সার্ক নেতৃবৃন্দ সাভার স্মৃতি সৌধে যাওয়ার কারনে গাবতলি সড়ক সম্পূর্ণ ফাঁকা রাখা হয়।
সার্ক উপলক্ষে রাজধানীর বিভিন্ন রুটে বাস বন্ধের ফলে ঈদের ছুটির শেষে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে আশা হাজার হাজার মানুষ মহাখালি, গুলিস্থান, গাবতলী ও সায়েদাবাদ থেকে ছেলে-মেয়ে, পরিবার পরিজন নিয়ে যানবাহন না পেয়ে পায়ে হেঁটে বাসায় ফিরতে দেখা গেছে। এয়ারপোর্ট সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ার ফলে ময়মনসিংহ, টাঙ্গাইল তথা উত্তর অঞ্চল থেকে আগত হাজার হাজার যাএী তাদের পরিবার পরিজন নিয়ে টঙ্গিব্্রীজ থেকে পায়ে হেঁটে রাজধানীর মিরপুর, মোহাম্মদপুরসহ বিভিনন্ন স্থানে যেতে দেখা যায়।
বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আশা জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে অপেক্ষা মান শতশত যাএী যানবাহন সংকটের ফলে আটকে থাকে বিমান বন্দরে ।
বিভিন্ন সময় ভিআইপি সড়কে মানুষের চলাচল বন্ধ থাকায় কয়েক ঘন্টা পথে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ ব্যাপারে কর্তব্যরত পুলিশ বা অন্যান্য বাহিনীর সাথে কথা বলতে চাইলে তারা কথা শুনতেই রাজি হয়নি। কেউ কেউ বলেছেন এখন তাদের কাছে প্রধান বিবেচ্যই হচ্ছে সার্ক নেতাদের নিরাপত্তা।
যেখানে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনও কারন নেই সেখানেও তাদের বক্তব্য, কর্তৃপক্ষের নির্দেশের বাইরে তারা কেউ কিছুই করতে পারবেন না। রাস্তায় চলাচলের ক্ষেত্রে বিভিন্ন স্থানে নিরাপত্তার জন্যে আইন-শৃক্ষলায় নিয়োজিত পুলিশ, র্যাবসহ গোয়েন্দা সংস্থার লোকজনের হাতে সাধারণ নাগরিকদের নাজেহাল হওয়ার ও খবর পাওয়া গেছে।
শনিবার সকাল ছয়টায় গাবতলী ও মিরপুর থেকে ফার্মগেট সড়ক য্নাবাহনসহ জনসাধারনের চলাচল বন্ধ করে দেওয়ার পাঁচ ঘন্টা পর খুলে দেওয়া হয়।
এসময় মিরপুর এলাকার সাথে রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ বন্ধ থাকে রাস্তার পাশে ভিড় জমাতে দেখা যায় হাজার হাজার লোকের ।
রাজধানীর অধিকাংশ খাবার হোটেল বন্ধ থাকায় বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থানকারী অতিথিরা ছাড়াও গাড়িচালক, রিক্্রাচালকসহ সর্বস্তরের জনসাধারণের খাবারের ও সংকট পড়েছে।
