সাফমা ঘোষণায় সাংবাদিকদের অবাধ যাতায়াতের দাবি
দক্ষিণ এশিয়ায় সাংবাদিক ও গণমাধ্যম সংশ্লিষ্ট পণ্যের অবাধ যাতায়াতের ব্যবস্থা গ্রহণের ব্যাপারে সাফমা’র প্রস্তাব কার্যকর করতে সার্ক নেতাদের প্রতি আহ্বান জানিয়ে শুক্রবার সার্কভুক্ত সাংবাদিকদের দু’দিনব্যপী সম্মেলন শেষ হয়েছে।
এছাড়াও এতে দক্ষিণ এশীয় অর্থনৈতিক ইউনিয়ন প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে এ অঞ্চলের জনগণ, বুদ্ধিজীবী, নির্বাচিত প্রতিনিধি, সুশীল সমাজ ও মিডিয়াকে একত্রে কাজ করার আহ্বান জানানো হয়।
সাফমা ঘোষণায় আরও বলা হয়, অস্ত্রের দৌরাত্ব থেকে সম্পদ রক্ষা, দারিদ্র্য দূরীকরণ এবং মানবাধিকার ও স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এ ধরনের ইউনিয়ন গঠন খুবই জরুরি। তাছাড়া আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত হতে এ ধরনের ইউনিয়ন অত্যাবশ্যক বলে এতে উল্লেখ করা হয়।
