২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেবল ঘোষণাপত্র গ্রহণ নয়, বাস্তবায়নই সার্ক সম্মেলনের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলন উপলক্ষে দেয়া বাণীতে শুক্রবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, এ সম্মেলনের মূল লক্ষ্য কেবল একটি ঘোষণাপত্র গ্রহণ করা নয়, বরং তার যথাযথ বাস্তবায়ন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

প্রধানমন্ত্রী বাণীতে বলেন, সার্কের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অনুষ্ঠিতব্য এ সম্মেলন এ অঞ্চলের সরকার ও জনগণের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে তাদের দক্ষিণ এশীয় পরিচয়কে সুসংহত করার ক্ষেত্রে এ সম্মেলন উল্লেখযোগ্য অবদান রাখবে।

প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার জন্য এটি একটি বিশেষ মুহূর্ত। কেননা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়ে সহযোগিতার মাধ্যমে এ অঞ্চলের দেশগুলো এখন নিজেদের পরিপূর্ণ বিকাশের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতির ক্ষেত্রে বিশ্বের অন্যতম সম্ভাবনাময় অঞ্চল হিসেবে দক্ষিণ এশিয়ার খ্যাতি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, আজ দক্ষিণ এশিয়ার সকল জাতির জন্য একটি আঞ্চলিক প্রতিষ্ঠান রয়েছে যার মাধ্যমে তারা অর্থনীতি, বাণিজ্য, সমাজ ও সং¯কৃতির বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করতে পারে। আজ আমরা যেসব চ্যালেঞ্জের সম¥ুখীন তার অনেকগুলো মোকাবেলায় আঞ্চলিক উদ্যোগ প্রতিষ্ঠায় সার্ক সফল হয়েছে।

বেগম জিয়া বলেন, আঞ্চলিক সহযোগিতার দু’দশক অতিক্রম করার পর ত্রয়োদশ শীর্ষ সম্মেলন আমাদের জন্য আরো দূরদৃষ্টিসম্পন্ন, সৃষ্টিশীল ও বাস্তবধর্মী উপায়ে সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করার সুযোগ বয়ে এনেছে। ফলে শুধুমাত্র জাতীয় উদ্যোগ জোরদার করা নয়, বরং সত্যিকারের আঞ্চলিক উদ্যোগ গ্রহণেরও সুযোগ তৈরি হয়েছে।

অর্থপূর্ণ সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র আবিস্কার এবং বিশ্বায়ন ও আকস্মিক মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ মোকাবিলায় ত্রয়োদশ সার্ক সম্মেলন এনে দিয়েছে একটি সুবর্ণ সুযোগ।

তিনি বলেন, আমি আশাবাদী ঢাকা সম্মেলন শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়ে তুলতে আমাদের সমি¥লিত আকাক্সক্ষা বাস্তবায়নে একটি ভবিষ্যৎমুখী কার্যক্রম প্রণয়নে সক্ষম হবে।