টঙ্গীতে তাবলীগ জামাতের জোড় সম্মেলন শুরু
টঙ্গীর বিশ্ব এস্তেমা মাঠে পাঁচদিন ব্যাপী জোড় সম্মেলন শুক্রবার শুরু হয়েছে। প্রথম দিনে এতে ভারত, পাকিস্তান, মালয়েশিয়াসহ ২০ দেশের তাবলীগ জামাতের মুসুল্লিরা অংশ নেন।
টঙ্গীর তুরাগ নদীর উত্তর পূর্ব তীরে অনুষ্ঠিত জোড় সম্মেলনে শুক্রবার আমল, আখলাক ও তাবলীগ নিয়ে বয়ান করেন পাকিস্তান থেকে আগত মওলানা এহসান ও বাংলাদেশের মওলানা জুবায়ের হাসান।
জোড় সেম্মলনের আয়োজক কমিটির একজন সদস্য বিডিনিউজকে জানান, তিনটি চিল্লা সম্পদনকারী তাবলীগ কর্মীরাই শুধু জোড় সম্মেলনে অংশ নিতে পারে। এছাড়া এক চিল্লা সম্পাদনকারী তাবলীগ কর্মীরা আলাদাভাবে অংশ নিচ্ছেন।
