মানিকগঞ্জে কৃষকের লাশ উদ্ধার
মানিকগঞ্জ সদর থানা পুলিশ শুক্রবার সকালে গুরুকি গ্রাম থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে।
উদ্ধার করা কৃষকের নাম জমির উদ্দিন (৪৫)।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সদর উপজেলার গুরুকি গ্রামের জমির উদ্দিনকে প্রতিবেশী হারুন বৃহস্পতিবার রাত ৮টায় বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সে আর বাড়িতে ফিরে আসেনি।
শুক্রবার সকালে বাড়ির কয়েকগজ দূরে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
