২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

পাবনা সদর উপজেলার বলরামপুরের একটি পুকুর থেকে পুলিশ শুক্রবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2005, 01:02 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

মৃত যুবকের নাম আব্দুর রশিদ। সে বলরামপুরের সোনাই প্রামাণিকের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে আব্দুর রশিদ তার বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ হয়। শুক্রবার সকাল ১১টার দিকে সদর উপজেলার বলরামপুরের একটি পুকুর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

ময়না তদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, নিহত যুবক রশিদ মাদকাসক্ত ছিল।

এ ব্যাপারে পাবনা সদর থানায় একটি মামলা হয়েছে।