২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে দুই চরমপন্থী নেতাসহ তিনজন আটক

মেহেরপুর ডিবি পুলিশের একটি দল বৃহস্পতিবার দুপুর ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাংনী উপজেলার গাড়াবাড়ীয়া গ্রাম থেকে দুখু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হাফিজুর রহমান হাবুকে (৪২) আটক করেছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2005, 05:37 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

তার বিরুদ্ধে গাংনী ও মেহেরপুর থানায় অপহরণ, ডাকাতি, চাঁদাবাজি ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের মামলা রয়েছে।

অন্যদিকে বুধবার সকাল ও রাতে পৃথক অভিযানে ডিবি পুলিশ চরমপন্থী নেতা মোফাজ্জেল (৩৫) ও জুলহাস বাহিনীর দলনেতা জুলহাসকে (৪৫) আটক করেছে।

জুলহাসের বিরুদ্ধে অপহরণ, ডাকাতি, চাঁদা ও বোমাবাজিসহ একাধিক মামলা রয়েছে। অন্যদিকে মোফাজ্জেল চুয়াডাঙ্গা পুলিশের পুরস্কার ঘোষিত আসামি। আটকের পর মোফাজ্জেলকে চুয়াডাঙ্গা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।