২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক এনায়েতুল্লাহ্ খান আর নেই

প্রখ্যাত সাংবাদিক, ইংরেজি দৈনিক দ্য নিউ এজ ও সাপ্তাহিক হলিডে’র সম্পাদক এনায়েতুল্লাহ্ খান লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে বাংলাদেশের সময় বৃহস্পতিবার সকাল ৯ টা ২৩ মিনিটে কানাডায় টরোন্টোর প্রিন্সেস মার্গারেট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2005, 11:33 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

মৃত্যুকালে তিনি এক কন্যা, দুই পুত্র, অগণিত আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্খী রেখে গেছেন।

নিহতের পারিবারিক সূত্র জানায়, গত এপ্রিলে টরোন্টোতে এনায়েতুল্লাহ্ খানের অগ্ন্যাশয়ের জটিল অপারেশন করা হয়। ওই সময় টরোন্টোর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা অগ্ন্যাশয়ের মাথা থেকে অপারেশনের মাধ্যমে একটি টিউমার অপসারণ করেছিলেন।