২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণী নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেফতার

এক তরুণীকে নিপীড়নের অভিযোগে জাতীয় সংসদের সার্জেন্ট কোয়ার্টার জামে মসজিদের ইমামকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2005, 09:37 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

নিপীড়নের শিকার তরুণীর দায়ের করা মামলায় তেজগাঁও থানা পুলিশ ইমাম সিরাজুল ইসলাম (৪০) কে গ্রেফতার করে। তার বাড়ি গোপালগঞ্জ জেলার পাকুদিয়া গ্রামে।

পুলিশ জানায়, বাগেরহাটের ঘোলা গ্রামের ওই তরুণী মঙ্গলবার বিকেলে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় তরুনী জানায়, তারা একে অপরকে চিনতো এবং গত ৬ নভেম্বর সে সার্জেন্ট কোয়ার্টারে গেলে ইমামের হাতে নিপীড়নের শিকার হয়।

বুধবার ইমামকে জেলহাজতে পাঠানো হয়েছে।