২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যাভ্যাসের পরিবর্তনের মাধ্যমে পুষ্টি বাড়ানো সম্ভব

দেশের মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তন না হলে খাদ্য নিরাপত্তা এবং পুষ্টির অবস্থার উন্নতি ঘটবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2005, 07:19 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন বুধবার আইসিসিডিডিআরবি মিলনায়তনে জাতীয় পুষ্টি কর্মসূচি আয়োজিত ‘বাংলাদেশে পুষ্টির মান উন্নয়নে ভবিষ্যৎ দিক নির্দেশনা’ শীর্ষক জাতীয় সম্মেলনে এ কথা বলেন।

ড. মোশারফ হোসেন বলেন, জনগণের পুষ্টিমানের অবস্থার ওপর তাদের উৎপাদনশীলতা নির্ভর করে। তিনি উল্লেখ করেন, পুষ্টি সমস্যার সমাধান করা সরকারের সাংবিধানিক বাধ্যবাধকতার একটি অংশ।

জাতীয় পুষ্টি প্রকল্পের নির্বাহী পরিচালক আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত প্রধান ড. কায়সার এম.খান, আইসিসিডিডিআরবি’র নির্বাহী পরিচালক ডেভিট এ. স্যাক প্রমুখ।

মন্ত্রী বলেন, দেশের পুষ্টিমান উন্নয়ন বহুমুখী প্রভাবকের ভূমিকা রয়েছে। ফলে পুষ্টিমান উন্নয়নে স্বাস্থ্য মন্ত্রণালয় ছাড়াও অন্যান্য মন্ত্রণালয়ের ভূমিকা কার্যকর করা দরকার।

তিনি আরো বলেন, অপুষ্টিজনিত কারণে মা ও শিশুর মৃত্যু এবং রাতকানা রোগ হ্রাস পেয়েছে।

কায়সার খান বলেন, দ্রারিদ্র বিমোচন কৌশলপত্রে ইতিমধ্যে পুষ্টি ইস্যুটি আলোচিত হয়েছে।

ডেভিট এ স্যাক বলেন, পুষ্টিমান উন্নয়নের মাধ্যমে গ্রামীণ নারীদের ক্ষমতায়ন ঘটছে।

দেলওয়ার হোসেন বলেন, সম্প্রদায়গত অংশগ্রহণের মাধ্যমেই একমাত্র পুষ্টি কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব।

২০০৪ সালের জুলাই মাস থেকে ১০৫টি উপজেলায় জাতীয় পুষ্টি কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।