শেরপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
শেরপুর জেলার সদর উপজেলার দিকপাড়া গ্রামের শেরপুর-জামালপুর মহাসড়কে মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছে।
নিহতের নাম নাইমুদ্দিন মন্ডল (৯০)।
রাস্তা পারাপারের সময় একটি পাওয়ার টিলার চালিত যান বৃদ্ধকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
