২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদিনব্যাপী সার্ক প্রোগামিং কমিটির বৈঠক শুরু

ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলন শুরুর আগে মঙ্গলবার থেকে শুরু হয়েছে দুদিনব্যাপী সার্ক প্রোগামিং কমিটির বৈঠক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2005, 09:04 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলংকার উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ঢাকার শেরাটন হোটেলে আলোচনায় বসে সার্কের আলোচ্যসূচির খসড়া প্রস্তুত করেছেন।

এবারের সম্মেলনের মূল আলোচ্যসূচির ব্যাপারে জানতে চাওয়া হলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান বলেন, মঙ্গলবার প্রোগমিং কমিটি তাদের বৈঠক শুরু করেছে এবং স্ট্যান্ডিং কমিটি ও মন্ত্রীপরিষদ কমিটি এটি অনুসরণ করবে।

আগামী ৯ এবং ১০ নভেম্বর দুদিনব্যাপী সার্ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক এবং তারপর ১১ নভেম্বর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

ভারতের পরাষ্ট্রমন্ত্রী নটবর সিং অপসারিত হওয়ায় পরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ই. আহমেদ।