আফগানিস্তানকে সার্কের অন্তর্ভুক্ত করতে সমর্থন দেবে ভারত
সার্কের ত্রয়োদশ সম্মেলনে নতুন সদস্য হিসেবে আফগানিস্তানকে অন্তর্ভুক্ত করতে ভারত সমর্থন দেবে। মঙ্গলবার ভারতের গণমাধ্যমগুলো এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করে।
ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ই আহমেদ জানান, সার্কের সদস্য হিসেবে আমরা আফগানিস্তানকে স্বাগত জানাবো। সার্ক মন্ত্রী পরিষদ বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানও ঢাকায়ও এক সংবাদ সম্মেলনে বলেন, আগ্রহী দেশগুলোকে সার্কের পর্যবেক্ষক এবং ডায়ালগ পার্টনারের মর্যাদা দেওয়ার ব্যাপারটিও এবারের সম্মেলনে আলোচনা করা হবে।
কোন দেশের নাম উল্লেখ না করে তিনি বলেন, বেশ কয়েকটি দেশ সার্কের সদস্য হতে আগ্রহী।
বিভিন্ন রিপোর্টে জানা যায়, চীনও সার্কের ডায়ালগ পার্টনার হওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
