শেখ হাসিনার সফরের আগে লালমনিরহাটে বোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার লালমিনরহাট সফরের ২৪ ঘন্টা আগে জেলার একটি স্কুলের সামনে মঙ্গলবার ২০-২২টি বোমা বিস্ফোরণ ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, সকাল ১১টায় শহরের গিয়াসউদ্দিন হাইস্কুল সংলগ্ন নাহার মোবাইল সেন্টারের গলিতে অজ্ঞাত দুস্কৃতকারীরা চকলেট বোমাগুলোর বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বোমাগুলোর প্রচণ্ড শব্দে এলাকাবাসী ভয়ে ছুটোছুটি করতে থাকে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা উত্তরঙ্গে মঙ্গাপীড়িত এলাকা পরিদর্শনের অংশ হিসেবে বুধবার লালমনিরহাট সফর করবেন।
জেলা পুলিশ সুপার মেজবাহ উদ্দিন জানান, বোমা বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
