২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুসলিমদের জন্য কোটাপদ্ধতি আসাংবিধানিক: ভারতীয় হাইকোর্ট

বড় ধরনের ধাক্কা লেগেছে ভারতের অন্ধ্র প্রদেশের সরকারের গদিতে। আর ধাক্কাটা এসেছে স্বয়ং দেশের সর্বোচ্চ আদালত থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নয়াদিল্লি থেকে টি ঘোষ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2005, 05:05 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

ভারতীয় হাইকোর্ট সোমবার শিক্ষা এবং চাকুরি ক্ষেত্রে মুসলমানদের শতকরা পাঁচভাগ কোটা পদ্ধতিকে আসাংবিধানিক বলে ঘোষণা করেছেন।

পাঁচ সদস্য বিশিষ্ট বেঞ্চের প্রধান ভারপ্রাপ্ত বিচারপতি নিলাল নাজকি বলেন, মুসলিমদের পশ্চাদপদ জাতি হিসেবে চিহ্নিত করে তাদের জন্য কোটা পদ্ধতি পবর্তন করার ক্ষেত্রে সঠিক নিয়ম মানা হয়নি এবং এটা সম্পূর্ণ অসাংবিধানিক।

ইতিমধ্যে কোটা পদ্ধতির আওতায় বিভিন্ন প্রফেশনাল কোর্সে ভর্তি হওয়া ছাত্রদের ভর্তি বাতিল করে দেওয়ার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। মুসলিমদের কোটা সংক্রান্ত সরকারের নির্দেশ এবছর এ নিয়ে দ্বিতীয়বারের মত খারিজ করে দিলেন আদালত।

এর আগে গত বছর আগষ্টে আদালতের একটি পূর্ণ বেঞ্চ পিছিয়ে পড়া জাতি হিসেবে মুসলিমদের বিভিন্ন চাহিদা পূরণের জন্য একটি কমিশন গঠনের জন্য সরকারকে পরামর্শ দিয়েছিল। আদালতের পরামর্শমত সরকার ২০০৪ সালের ১৮ নভেম্বর একজন চেয়ারম্যান এবং তিন সদস্য বিশিষ্ট একটি কমিশন গঠন করে। কমিশনাররা এবছর ১৪ জুন মুখ্যমন্ত্রী রাজশেখর রেড্ডির কাছে তাদের প্রতিবেদন পেশ করেন।

এরই প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রীসভার পরামর্শে জুলাই মাসে গভর্নর সুশীল কুমার সিন্ধ একটি অর্ডিন্যান্স জারি করেন। ৫ অক্টোবর পার্লামেন্টে এই অর্ডিন্যান্সটি বিল আকারে পাস হয়।