চট্টগ্রামে উদ্ধারকৃত শক্তিশালী টাইম বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে
চট্টগ্রামের মাদারবাড়ি এলাকা থেকে উদ্ধার করা শক্তিশালী টাইম বোমাটি রোববার বিকেলে নিষ্ক্রিয় করা হয়েছে।
র্যাবের একটি বিস্ফোরক বিশেষজ্ঞ দল বেলা ২টায় মাদারবাড়ি এলাকায় সিটি করপোরেশনের নির্মাণাধীন হাউজিং এস্টেট মাঠে নিয়ে বোমাটির ব্যাটারি ও টাইমিং ডিভাইসের তার বিচ্ছিন্ন করলে এটি নিষ্ক্রিয় হয়ে যায়।
মেজর ইমতিয়াজের নেতৃত্বে সেনাবাহিনীর একদল বিষ্ফোরক বিশেষজ্ঞ বোমাটির বিভিন্ন অংশ আরো পরীক্ষা নিরীক্ষার জন্যে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে গেছে।
‘কিšতু সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল ধারণা করছে এটি একটি ডামি বোমা এবং শুধু আতংক সৃষ্টির জন্যে এটি রাখা হয়েছে’ ডাবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কুতুবুর রহমান চৌধুরী বিডিনিউজকে বলেন।
পুলিশ সূত্র জানিয়েছে, এ ঘটনায় ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং এর সাথে জড়িতদের খুঁজে বের করতে কয়েক জায়গায় অভিযান চালানো হয়েছে।
পুলিশ ডাবলমুরিং থানাধীন মাদারবাড়ি এলাকার ড্রেন থেকে রোববার ওই বোমা উদ্ধার করে।
মাদারবাড়ি মোগলটুলি এক নং লেনের ড্রেন পরিষ্কার করার সময় একজন সুইপার বোমাটি প্রথম দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেয়।
ডাবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কুতুবুর রহমান চৌধুরী বিডিনিউজকে জানিয়েছেন, খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ১১টায় কালো টেপে মোড়ানো তার, তিনটি ব্যাটারি ও টাইমিং ডিভাইস সংযুক্ত বোমাটি উদ্ধার করে।
র্যাবের একটি বিস্ফোরক বিশেষজ্ঞ দল প্রাথমিক পরীক্ষার পর বলেছে, বোমাটি ১৭ আগস্ট অবিস্ফোরিত অবস্থায় উদ্ধারকৃত বোমাগুলোর চেয়ে কিছুটা ভিন্ন ধরনের এবং শক্তিশালী।
ব্যাটারিসহ বোমার অন্যান্য উপাদান বিদেশি এবং বিদেশি কোনও সন্ত্রাসী গ্রুপ এর সাথে জড়িত থাকতে পারে বলে র্যাবের একজন বিশেষজ্ঞ মন্তব্য করেছেন।
