২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ উদযাপনে প্রস্তুত চট্টগ্রাম

বন্দর নগরী চট্টগ্রাম ও পাশ্ববর্তী এলাকায় মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম উৎসব ঈদ উদযাপন করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2005, 07:39 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

চট্টগ্রাম সিটি করপোরেশন এবং কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ব্যবস্থাপনায় নগরীর ১৬১ টি স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায় জমিয়াতুল ফালাহ কমপ্লেক্সে। কেবল সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ১২৪ টি স্থানে নামাজ অনুষ্ঠিত হবে।

অন্যদিকে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায় এমএ আজিজ স্টেডিয়ামে। পবিত্র ঈদ উৎসব উদযাপনের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

ঈদ উৎসবের সময় নগরের নিরাপত্তা রক্ষায় অতিরিক্ত পাঁচ হাজার পুলিশ, ১৬ প্লাটুন বিডিআর, ৬০০ র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার দিনজুড়ে র‌্যাবের অতিরিক্ত চারটি টিম নগরীতে টহল দিতে দেখা গেছে। নগরীর বিভিন্ন পয়েন্টে চেক পোস্টের সংখ্য বাড়ানো হয়েছে।