২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

ঝালকাঠিতে বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও সাতজন আহত হয়েছে। নিহতরা হল অপর্ণা (৬) ও গৌরাঙ্গ (২৫)।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2005, 03:59 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল ১০টার দিকে একটি মাইক্রোবাস ঝালকাঠি থেকে বরিশাল আসার পথে ঝালকাঠির ষাটপাখিয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই অপর্ণা ও তার কাকা গৌরাঙ্গ নিহত হয়। আহত সাতজনের মধ্যে তিনজনকে আশংকাজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।