২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রিসভায় গণখাতে ক্রয় আইন নীতিগতভাবে অনুমোদন

মন্ত্রী পরিষদ বুধবার গণখাতে ক্রয় আইন, ২০০৫ এর খসড়া কতিপয় সংশোধনীসহ নীতিগতভাবে অনুমোদন করছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বৈঠকে সভাপতিত্ব করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2005, 07:31 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

তথ্য বিবরণীতে জানানো হয়, বৈঠকে সার্ক অঞ্চলের শান্তি, উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদানের স¦ীকৃতি স¦রূপ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে প্রদেয় মরণোত্তর সার্ক পুরস্কার, ২০০৪ প্রদানের প্রস্তাব বৈঠকে অনুমোদন করা হয়।

বৈঠকে দ্বৈত করা আরোপ এড়ানো বিষয়ক সার্ক লিমিটেড’র বহুপাক্ষিক চুক্তি স¦াক্ষরের লক্ষ্যে চুক্তির খসড়া অনুমোদন করা হয়। এছাড়াও সার্ক আরবিটেশন কাউন্সিল প্রতিষ্ঠা চুক্তির খসড়াও অনুমোদন করে মন্ত্রী পরিষদ।

সভায় আসন্ন হজ মৌসুমে হজযাত্রী পরিবহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী প্রেরণের ক্ষেত্রে বাংলাদেশ বিমানযোগে যাতায়াতে পূর্ব নির্ধারিত ভাড়া বহাল রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীগণ তাদের সুবিধা অনুযায়ী এয়ারলাইন্সের বিমানযোগে যাতায়াত করবেন।

মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের প্রতিমন্ত্রীগণ বৈঠকে অংশগ্রহণ করেন। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন।