২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৬টি তাজা বোমা ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

র‌্যাব-৭ (চট্টগ্রাম অঞ্চল) মঙ্গলবার গভীর রাতে কক্সবাজার ও বান্দরবানের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ছয়টি তাজা বোমা ও বোমা তৈরির বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2005, 04:24 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা কক্সবাজারের চকরিয়া ও বান্দরবানের লামা এলাকার সন্ত্রাসী আস্তÍানায় অভিযান চালায়। কিন্তু র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে র‌্যাব সদস্যরা পরিত্যক্ত একটি মাটির ঘরের মেঝেতে পুতে রাখা অবস্থায় এ বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। এসময় উপজাতীয় ভাষায় লেখা কিছু কাগজপত্রও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাগজপত্রে ১২ জন সন্ত্রাসীর নাম লেখা রয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে র‌্যাব এসব সন্ত্রাসীর নাম প্রকাশ করেনি।

র‌্যারের (চট্টগ্রাম অঞ্চল) কমান্ডিং অফিসার লে. কর্নেল হাশিনুর রহমান বলেন, উদ্ধারকৃত বোমার প্রতিটির ওজন পাঁচ পাউন্ড। তাছাড়া উদ্ধারকৃত সরঞ্জাম দিয়ে এ ধরনের আরো ১০/১২টি বোমা তৈরি করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।