ইন্টারনেটে বাংলা অনুবাদসহ পুর্নাঙ্গ কোরআন শরীফ
বাংলা ও ইংরেজি ভাষায় অনুবাদসহ পুর্নাঙ্গ কোরআন শরীফ পাওয়া যাচ্ছে ইন্টারনেটে।
www.quraanshareef.org নামের এ সাইটে আরবি ভাষায় পুর্নাঙ্গ কোরআন শরীফের পাশাপাশি রয়েছে বাংলা ও ইংরেজিতে অনুবাদ। দেশের স্থানীয় একটি কোরআন হাদিস গবেষণা প্রতিষ্ঠান ওয়েবসাইটটি তৈরি করেছে।
সাইটটি ভিজিট করে দেখা যায়, এর ইন্টারফেসে বাংলা এবং ইংরেজিতে কোরআন শরীফের ১১৪টি সুরার নাম লেখা বাটন রয়েছে। যেকোন সুরার নামের উপর ক্লিক করলে সুরাটির প্রতিটি আরবি আয়াত এবং বাংলা ও ইংরেজি ভাষায় তার অনুবাদ দেখা যায়। সুরাগুলো অবতীর্নের স্থান এবং বিভিন্ন আয়াত সম্পর্কে তথ্যও পাওয়া যাবে ওয়েবসাইটটিতে। সাইটটি দর্শকরা বিনামূল্যে ব্রাউজ করতে পারবেন।
সাইটটিতে ইসলাম বিষয়ক যেকোন তথ্য খোঁজার জন্য গুগল সার্চ যোগ করা হয়েছে। পাশাপাশি পরিচিত জনকে সুরা পাঠানোর জন্য রয়েছে ই-মেইল অপশন। ওয়েবসাইটটির উন্নয়নের জন্য দর্শকরা মতামতও পাঠাতে পারবেন।
সাইটটির বাংলা ফন্ট দেখতে কোন সমস্যা হলে ইন্টারফেস থেকে ফন্ট ইন্সটলার চালু করতে হবে। ওয়েবসাইটটির পুর্নাঙ্গ ঠিকানা: www.quraanshareef.org।
