২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের কোলে ফিরে গেল উটের জকি হিসেবে কাজ করা শিশু

চাকরির প্রলোভনে মধ্যপ্রাচ্যে পাচার হয়ে উটের জকি হিসেবে কাজ করার দীর্ঘ তিন বছর পর সোমবার মায়ে কোলে ফিরেছে কুষ্টিয়ার দুই শিশু রনি (১০) ও জনি (১১)।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2005, 08:03 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

কুষ্টিয়া সদরের উপজেলা কর্মকর্তা মোতাহার হোসেনের মাধ্যমে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি আনুষ্ঠানিকভাবে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেন।

রনি কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল প্রামাণিক পাড়ার বিল্লাল হোসেনের ছেলে এবং জনি একই এলাকার মধ্যপাড়া গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে।

দুবাই এবং বাংলাদেশ সরকারের যৌথ প্রচেষ্টায় ৬ সেপ্টেম্বর বিভিন্ন সময়ে পাচার হয়ে যাওয়া দু’শরও বেশি শিশুকে দেশে ফিরিয়ে আনা হয়।