২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাইম ম্যাগাজিনের ‘হিরোজ অব গ্লোবাল হেলথ’ আখ্যা পেলেন ভারতীয় ২ বিশেষজ্ঞ

দক্ষিণ এশিয়ার গ্রামাঞ্চলে শিশু মৃত্যু হার হ্রাসের উদ্যোগ গ্রহণকারী দুই ভারতীয় বিশেষজ্ঞকে টাইম ম্যাগাজিন ‘হিরোজ অব গ্লোবাল হেলথ’ আখ্যা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

মিথুন আহমেদ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2005, 06:50 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

‘সোসাইটি ফর এডুকেশন, অ্যাকশন অ্যান্ড রিসার্চ ইন কমিউনিটি হেলথ’র প্রতিষ্ঠাতা অভয় এবং রাণী ব্যাং-কে ম্যাগাজিন এই উপাধিতে আখ্যায়িত করে। উন্নয়নশীল বিশ্বে স্বাস্থ্য সমস্যা নিরসনে অবদানের স্বীকৃতি স্বরূপ ১৮ জনকে এই আখ্যা দেয়া হয়।

বলিভিয়া, চীন, কলম্বিয়া, কঙ্গো, হন্ডুরাস, কেনিয়া, নেপাল, মোজাম্বিক, মায়ানমার, নাইজেরিয়া, সুইজারল্যান্ড, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অন্যান্য হিরো নির্বাচিত করা হয়েছে।

ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান এবং আফ্রিকার কিছু অংশে এই স্বাস্থ্য কর্মসূচি গ্রহণ করায় শিশু মৃত্যু হার অর্ধেক হ্রাস পেয়েছে। এক্ষত্রে প্রতিটি শিশুর জীবন রক্ষা বাবদ ব্যয় হয়েছে ২ দশমিক ৬৪ মার্কিন ডলার।

তাদের মতে, মহারাষ্ট্রের প্রত্যন্ত এলাকা গ্যাডচিরোলির এক গ্রামে একটি ছেলে শিশু জন্মের পর বিনা চিকিৎসায় মারা গেলে অভয় ও রাণী উন্নয়নশীল বিশ্বের উচ্চ শিশু মৃত্যু হার নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেয়। এ সময় তারা নবজাতকের মৃত্যুর জন্যে ১৮ টি কারণ চিহ্নিত করেন এবং এগুলোর সমাধানে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন।

১৯৯৯ সালে তারা তাদের উদ্যোগের ফল প্রকাশ করেন। এতে দেখা যায়, তাদের গৃহীত কর্মসূচির ফলে শিশু মৃত্যু হার আগের তুলনায় অর্ধেক হ্রাস পেয়েছে।