২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমলগঞ্জ ও কুলাউড়া সীমান্তে বিডিআর সর্বোচ্চ সতর্কাবস্থায়

কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার ভারতীয় সীমান্ত এলাকায় বিডিআর সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2005, 05:55 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

সোমবার কমলগঞ্জের কুরমা, কাঁঠালকান্দি, ডবলছড়া ও কুলাউড়ার শরীফপুর, আলীনগর, মুড়ইছড়া সীমান্ত অঞ্চল ঘুরে এই চিত্র দেখা যায়।

দুই নম্বর রাইফেলস ব্যাটেলিয়ন কমান্ডার লে. কর্ণেল ইমামুল হুদা বিডিনিউজকে জানান, আসন্ন সার্ক শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বিডিআর’র পাহারা জোরদার করা হয়েছে। ভারতীয় কোনও সন্ত্রাসী চক্র যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য এই সতর্কাবস্থা। অন্যদিকে ভারতীয় সীমান্ত এলাকাগুলোতেও একই অবস্থা বিরাজ করছে। তবে পাহারা জোরদারের বিষয়টি নিয়ে বিডিআর ও বিএসএফ’র মধ্যে কোনও উত্তেজনা নেই।