২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একদিন আগে ঈদ উদযাপন করবে মাদারীপুরের তাল্লুকাবাসী

দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে একদিন আগে ঈদ উদযাপন করবে মাদারীপুর সদর থানার কালিকাপুর ইউনিয়নের তাল্লুক গ্রামবাসী। তারা রোজাও একদিন আগে শুরু করেছেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2005, 05:57 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

মুসলমানদের জাতীয় উৎসব ঈদুল ফিতর সারা দেশে নির্ধারিত তারিখে পালন হওয়ার রীতি থাকলেও তাল্লুকবাসী স্বাধীনতার পর থেকে এ রীতির বাইরে ঈদ উদযাপন করে আসছে।

তাল্লুক গ্রামের অশিতিপর বৃদ্ধ মোশাররফ হোসেন বিডিনিউজকে জানান, গ্রামের সকলেই সুরেশ্বর দরবার শরীফের মুরিদ। সৌদি আরবের সাথে মিল রেখে তারা একদিন আগে রোজা পালন করেন এবং সে অনুযায়ী একদিন আগে ঈদ উদযাপন করেন।

মাদারীপুর সদর থানার তাল্লুক গ্রামের লোক সংখ্যা প্রায় তিন হাজার। গ্রামের সকলেই একদিন আগে ঈদের নামাজ পড়েন এবং আনুসঙ্গিক আনুষ্ঠানিকতা পালন করেন।