অনন্যা শপিং কমপ্লেক্সে চলছে ঈদ আয়োজন
নগরীর বারিধারায় সেনা কল্যাণ সংস্থার প্রকল্প অনন্যা শপিং কমপ্লেক্সে মাসব্যাপী ঈদ আয়োজন অব্যাহত রয়েছে।
শুক্রবার এ শপিং কমপ্লেক্সের লবিতে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় র্যাফেল ড্র। মনোজ্ঞ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্র নায়িকা দিতি, সংবাদ উপস্থাপিকা দিমা নেফার তিতি, টিভি অভিনেতা জয়। তারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেনা কল্যাণ সংস্থার সচিব কর্নেল মাহমুদুল হক, পরিচালক (মার্কেটিং) শরিফুল ইসলাম, অনন্যা শপিং কমপ্লেক্সের মহাব্যবস্থাপক লে. কর্ণেল নাসিম উদ্দীন আহমেদ ও মার্কেটিং অফিসার রেজাউল ইসলাম।
অনন্যা শপিং কমপ্লেক্সের চূড়ান্ত রাউন্ডের র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। এতে থাকবে ঢাকা-মালয়েশিয়া-ঢাকা, ঢাকা-কাঠমান্ডু-ঢাকা বিমান টিকিটসহ আকর্ষণীয় পুরস্কার। এছাড়াও আগামী ১ ও ২ নভেম্বর এখানে দিনব্যাপী বিনামূল্যে মেহেদী উৎসব অনুষ্ঠিত হবে।
