ফেনীতে পৃথক দুর্ঘটনায় নিহত ৩ আহত ২
ফেনীতে দু’টি পৃথক দুর্ঘটনায় রোববার তিন জন নিহত ও দু’জন আহত হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে জনতা বাসে অগ্নি-সংযোগ ও সড়ক অবরোধ করে রাখে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকালে উপজেলা সদরে আনন্দ সুপার সার্ভিস বাস (চ্ট-জ-১৬৬৭০ একটি যাত্রীবাহী রিক্সাকে চাপা দিলে রিক্সা আরোহী সুমী (১০) ও পাশের সাইকেল আরোহী কামরুল (১৮) ঘটনাস্থলে মারা যায়। এতে রিক্সা চালক আবুল কাশেম (৩০) ও সুমির মা আনোয়ারা (৩৫) গুরুত্বর আহত হয়। তাদেরকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর স্থানীয় বিক্ষুদ্ধ জনতা বাসে অগ্নিসংযোগ করে এবং ফেনী-পরশুরামে সড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে অবরোধ তুলে দেয় এবং বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে।
অপরদিকে দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুলামিয়া নাম স্থানে দ্রুতগামী বাসের নিচে চাপ পরে ঘটনাস্থলে আজ্ঞাতনামা এক ব্যক্তি (৫০) মারা যায়।
