লালমনিরহাটে টিআইবি’র কার্যক্রম বন্ধের হুমকিতে নিন্দা ও ক্ষোভ
লালমনিরহাটে নাগরিক কমিটি এবং টিআইবি’র কার্যক্রম বন্ধ করে দেয়ার হুমকির ঘটনায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।
টিআইবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ অক্টোবর লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে সচেতন নাগরিক কমিটি এবং টিআইবি আয়োজিত কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা আহ্বায়ক এবং তার সঙ্গীরা গোলযোগ সৃষ্টি করে। পরবর্তীতের তারা সচেতন নাগরিক কমিটি কার্যালয়ে এসে লালমনিরহাটে নাগরিক কমিটি এবং টিআইব’র কার্যক্রম বন্ধ করে দেয়ার হুমকি দেয়।
টিআইবি এধরনের আচরণকে সম্পূর্ণরূপে গণতান্ত্রিক রীতিনীতি এবং আইনের শাসনের পরিপন্থী বলে উল্লেখ করে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানায়।
টিআইবি সারাদেশে দুর্নীতিবিরোধী একটি সামাজিক আন্দোলন সৃষ্টির লক্ষ্যে কাজ করেছে।
